প্রকাশের সময়: ২৯ জুন, ২০২৫ ০৩:১৬ অপরাহ্ণ
নাগরিক হিসেবে আপনার যদি নিরাপত্তা ঝুঁকি থাকে,আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।।আসিফ মাহমুদ | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাগরিক হিসেবে আপনার যদি নিরাপত্তা ঝুঁকি থাকে,আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।।আসিফ মাহমুদ

নাগরিক হিসেবে আপনার যদি নিরাপত্তা ঝুঁকি থাকে,আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।।আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

 

 


আসিফ মাহমুদ লিখেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হ ত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা অস্ত্র রাখাটাই স্বাভাবিক।

তিনি লিখেন, যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অ*স্ত্র রাখা।

এয়ারপোর্টে নিজের ব্যাগে ম্যাগাজিন থাকার খবর স্বীকার করে আসিফ মাহমুদ লিখেন, 'ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে' অংশগ্রহণের জন্য আজ ভোর ৬.৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অ*স্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুল বশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। 

তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অ*স্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোঁড়াক বটে। 

তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ। বলেন, এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। 

আসিফ লিখেন, নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করেওআপনিও অ*স্ত্রের লাইসেন্স করতে পারেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387