প্রকাশের সময়: ০১ জুলাই, ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ণ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ বিনোদন
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

তাসলিমা আক্তার,পবিপ্রবি প্রতিনিধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রাবাস ‘বিজয় ২৪ হল’-এর উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি ছিল কেবল মৌসুমি ফলের স্বাদ গ্রহণ নয়, বরং এক প্রাণবন্ত ছাত্র-শিক্ষক মিলনমেলার অনন্য আয়োজন—যেখানে সুশৃঙ্খল আনন্দ ও ঐক্যের আবহ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন, “এই ধরনের উৎসব ছাত্রদের মানসিক প্রশান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিমনা হওয়াও শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ ফয়সাল, মো: আব্দুল্লাহ আল তৌফিক হাসান এবং ফিশারিজ অনুষদের প্রখ্যাত শিক্ষাবিদ, প্রফেসর ড. সাজেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল মালেক এবং পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। সবার প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক বক্তব্যে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রকমের মৌসুমি ফল পরিবেশন ও উপভোগ করেন। ছিল লিচু, কাঁঠাল, আম, তরমুজ, আনারস, বাঙ্গি, তালসহ নানা প্রকার দেশীয় রসাল ফল। ছাত্রদের মুখরতা, হাস্যোজ্জ্বল মুখাবয়ব এবং পরস্পরের আন্তরিকতায় এই উৎসব রূপ নেয় এক অনাবিল আনন্দ-অনুষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “এই ধরণের সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি চর্চার প্রবণতা বাড়ায় এবং শিক্ষাঙ্গনকে করে তোলে প্রাণবন্ত ও মানবিক। বিজয় ২৪ হলের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।” উক্ত ফল উৎসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে এক নতুন মাত্রা যোগ করল। এটি প্রমাণ করল—শুধু একাডেমিক কড়াকড়ির মধ্যেই নয়, বরং আত্মিক সম্পর্ক, উৎসব ও মিলনের সুরেও একটি বিশ্ববিদ্যালয় জীবন্ত হয়ে ওঠে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387