সাহিত্য ও সংস্কৃতি

সাংবাদিক আব্দুল মান্নান সিদ্দিকীর ৫৯ তম জন্মবার্ষিকী

সাংবাদিক আব্দুল মান্নান সিদ্দিকীর ৫৯ তম জন্মবার্ষিকী

শফিকুল ইসলাম শফিক : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া  গ্রামের মরহুম আবু বকর সিদ্দিকও আয়েশা বেগমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল মান্নান সিদ্দিকী 
১৯৬৭ সালের  ১৮ জানুয়ারি শীতলক্ষ্যা  নদীর পাড়ে ঢাকা জেলার ডেমরা এলাকায় সারুলিয়া গ্রামের লাট মিয়ার বাড়িতে জন্মগ্রহণ করেন ।
সে সময় তার পিতা করিম জুট মিলে বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
 পিতার কর্মস্থল বদলি জনিত কারণে তার শৈশব কেটেছে  চাঁদপুর শহরে।
 তিনি চাঁদপুর ডি,এন , উচ্চ বিদ্যালয় হতে

 এসএস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরান বাজার ডিগ্রী কলেজে ভর্তি হন।
 একাদশ শ্রেণিতে লেখাপড়ার  সময় থেকেই তিনি সাংবাদিকতা ও লেখালেখি শুরু করেন।
 সাপ্তাহিক দেওয়ানবাগ ,সাপ্তাহিক রাজপথ ,সাপ্তাহিক চাঁদপুর, রূপসী চাঁদপুর ,সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ ,দৈনিক সংগ্রাম ,দৈনিক শক্তি ,দৈনিক সকালের খবর পত্রিকার চাঁদপুর জেলা সংবাদদাতা  ।
 বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি চাঁদপুর জেলা শাখা,চাঁদপুর সাংবাদিক এসোসিয়েশন,চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়া কবি ও লেখক সংগঠন কাব্যলোকের প্রচার ও প্রকাশনা সম্পাদক,চাঁদপুর পৌর পাঠাগারের সদস্য ।  
১৯৮৫ সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় ক্রীড়া বিভাগে শ্রেষ্ঠ প্রশ্নকর্তা ও ১৯৮৭ সালে ক্রীড়া সংগঠক হিসাবে ক্রীড়া বিষয়ক পত্রিকা সাপ্তাহিক বর্তমান দিনকালে  জীবন বৃত্তান্ত প্রকাশ হয় ।
 ১৯৯৪ সালে কবি ও লেখক কাব্যলোক  তাকে   শ্রেষ্ঠ সাহিত্য কর্মী হিসেবে নির্বাচিত করে ।
চাঁদপুর সাহিত্য একাডেমিতে  এক  অনুষ্ঠানের মাধ্যমে  তৎকালীন চাঁদপুর জেলা প্রশাসকের হাত হতে শ্রেষ্ঠ  কবিতা কর্মীর  পুরস্কার  গ্রহণ করেন। 
বর্তমানে  আব্দুল মন্নান সিদ্দিকী 
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক। 
দৈনিক চাঁদপুর কন্ঠ,দৈনিক বাংলাদেশ পরিক্রমা,দৈনিক দেশসেবা,নবধারা নিউজ 24.com,মানুষের কল্যাণে প্রতিদিন,সময় বাংলার,শ্রীনগর দর্পণ ,
সংবাদদাতা হিসেবে নিয়মিত লেখালেখি করছেন।

 তার সহধর্মিনী মাহফুজা বেগম শ্রীনগর উপজেলার   উত্তর কামারগাঁওঐতিহ্যবাহী  আলেমন নেছা প্রিপারেটরিএন্ড  হাই স্কুলের সিনিয়র শিক্ষক ,মেয়ে মোকসেদা মম  শ্রীনগর সরকারি কলেজের স্নাতক শ্রেণী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছেলে তাওহিদুল ইসলাম আবেশ , পদ্মা সরকারি কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র।