বিশ্ব খবর

দক্ষিণ ত্রিপুরায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকর

দক্ষিণ ত্রিপুরায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকর

চালক ও পিলিয়নকে হেলমেট না পরলে জ্বালানি দেওয়া হবে না—পুলিশ ও পরিবহন দপ্তরের কঠোর তদারকি।

দক্ষিণ ত্রিপুরার সমস্ত পেট্রোল পাম্পে চালক এবং পিলিয়ন আরোহী উভয়েরই হেলমেট পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। নীতি না মানলে জ্বালানি দেওয়া হবে না।
পুলিশ ও পরিবহন দপ্তর যৌথভাবে আকস্মিক তদারকি চালাবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ বলেছে, এটি শাস্তি নয়, বরং সড়ক নিরাপত্তাকে অভ্যাসে পরিণত করার উদ্যোগ
হেলমেট পরুন। আইন মানুন। জীবন বাঁচান।