আইন ও বিচার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন তালুকদারকে গ্রেফতার করেছে সিটিটিসি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন তালুকদারকে গ্রেফতার করেছে সিটিটিসি

আলী আহসান রবি : রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন তালুকদার (৪৯) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ০৩:৪০ ঘটিকায় সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে সুমন তালুকদারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।