জাতীয়

দুমকিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‎র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহ: অলিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ প্রমুখ।

‎সভায় বিভিন্ন ইউনিয়নের সমাজসেবা বিভাগের সুবিধাভোগী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজসেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।