সেলিম মাহবুব : শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকির টিলা মহল্লায় হাজী ওহাব আলী শাহ্ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ফকির টিলা এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাজী ওহাব আলী শাহ্ চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক শিক্ষক এস এম কয়েসের সভাপতিত্বে এবং ফকির টিলা পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া লিটুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফার্মাসিস্ট আফসর উদ্দিন, ছাতক মধ্য বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী নুরু মিয়া তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান, খলিলুর রহমান মানিক ও সামছুর রহমান বাবুল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্যপ্রবাসী জোছনা চৌধুরী, স্থানীয় মুরুব্বি হাজী কুতুব উদ্দিন, ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী নাজিমুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, সিবিএ বি-৮০-এর সিনিয়র সহসভাপতি জাবেদ কাওসার টুনু, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি বখতিয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাওলানা শাহ্ নাজমুস সালেহীন সৌরভ। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উত্তরাধিকারী নাজিফাহ সায়মা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ফাউন্ডেশনের সার্বিক পরিচালক শাহ্ মো. আখলাকুল আম্বিয়া সোহাগ।
অনুষ্ঠানে ফকির টিলা এলাকার পাশাপাশি ছাতক পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।