আইন ও বিচার

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৫.৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৫.৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | ময়মনসিংহ : ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকা থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। খাইরুল ইসলাম (২৮), পিতা- আবেদ আলী, মাতা- রাবেয়া খাতুন
২। নাঈম (২১), পিতা- মৃত মোঃ নজরুল ইসলাম, মাতা- মর্জিনা
৩। মোঃ আতিকুল ইসলাম (১৮), পিতা- মোঃ কামাল উদ্দিন, মাতা- আয়েশা খাতুন
সর্বসাং- পাড়াইল, থানা- কোতোয়ালি, জেলা- ময়মনসিংহ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য পুলিশ তৎপর রয়েছে।