রাজনীতি

জগন্নাথপুরে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ বরণ

জগন্নাথপুরে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ বরণ

মান্নার মিয়া, সুনামগঞ্জ : জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কামারখাল গ্রামে সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুল দিয়ে উষ্ণ বরণ করে নিয়েছেন এলাকাবাসী।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে তালা প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে কামারখাল গ্রামের সর্বস্তরের মানুষ ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।


কামারখাল গ্রামের বিশিষ্ট মুরব্বি ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং আব্দুল মতলিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি। তিনি বলেন, নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তিনি তালা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, কাবিলাখাই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী ফারুক আহমদ, কামারখাল গ্রামের আশরাফ মিয়া, আবু সুফিয়ান তালুকদার, মাজিদুর রহমান, ওয়াকিবুর রহমান, যুব রাজ, বর্তমান মেম্বার কামরুজ্জামান, শামিম মিয়া, আব্দুল হাই, শাহানুর মিয়া, মনর মিয়া, হুসেন মিয়া, মোহাম্মদ হোসেন, আব্দুল গফুর, আব্দুল মালিক, কাজল বাবু, চিতন বাবু, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, আব্দুল খালিকসহ কামারখাল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।