শিক্ষা

"ইসলামের ইতিহাস কে অনুসরণ করতে হবে " ছাতকে ১৬তম ইসলামী মহা সম্মেলন সম্পূর্ণ

"ইসলামের ইতিহাস কে অনুসরণ করতে হবে " ছাতকে ১৬তম ইসলামী মহা সম্মেলন সম্পূর্ণ

সেলিম মাহবুব : ছাতক পৌরসভার ২নং ওয়ার্ডে নোয়ারাই-ইসলামপুর যুব সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সোমবার নোয়ারাই-ইসলামপুর লাল পাহাড় মাঠে বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা এম এ হাসিবুর রহমান, চট্টগ্রাম। মাওলানা নাছির উদ্দীন আনসারী, ঢাকা। মাওলানা আলী আকবর সিদ্দিকী, ঢাকা। আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ উলামায়ে কেরাম বয়ান পেশ করেন হাফিজ মাওলানা আইনুল ইসলাম আজাদী, সিলেট।নোয়ারাই-ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সুজ্জাদুর রহমান, নোয়ারাই-ইসলামপুর  উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাফিজ।

ইসলামী মহা সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আব্দুর রহমান, ব্যাবস্হাপনা পরিচালক, ছাতক সিমেন্ট কারখানা লিমিটেড। ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা শায়ক আব্দুল হান্নান গনেশপুরী দাঃবা, ছাতক সিমেন্ট কারখানা জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, নোয়ারাই-ইসলামপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মৌলভী গোলাম রাব্বানী, ছাতক সিমেন্ট কারখানার ৪নং জামে মসজিদের খতিব মাওলানা মাহফুজুর রহমান।

সম্মেলন পরিচালনা করেন নোয়ারাই-ইসলামপুর যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাওলানা হাসান আহমদ, এসময় উপস্থিত ছিলেন নোয়ারাই-ইসলামপুর যুব সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি হাফিজ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মাহবুব রহমান, সংস্থার ধর্ম সম্পাদক হাফিজ শফিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আলী নুর। সম্মেলনে সার্বিক সহযোগিতা করেন আগামী ছাতক পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আল আমিন।