আইন ও বিচার

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট ৪০ হাজার টাকা জরিমানা

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট ৪০ হাজার টাকা জরিমানা

লিটন সরকার : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার  (২০ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ অভিযান পরিচালনা করেন।


মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রথমে বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারা লঙ্ঘনের প্রমাণ মিললে স্টেশনের মালিক একে এম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে অভিযানে গিয়ে পরিমাপে অনিয়ম ধরা পড়ায় আইনটির ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে বিএসটিআই খুলনার মেট্রোলজি (ভৌত) বিভাগের পরীক্ষক মো. রহিজ আহম্মেদ এবং আশাশুনি থানার পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন।
এদিকে গত ১৮ জানুয়ারি শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে এলাকায় অনুমোদনবিহীনভাবে পেট্রোল বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী স্থানীয় পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।


প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তার অধিকার রক্ষা, ন্যায্য পরিমাপ নিশ্চিতকরণ ও জননিরাপত্তার স্বার্থে এসব অভিযানে আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।