আলী আহসান রবি : পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের সপ্তাহের ফাঁকে ওআইসির (Organization of Islamic Cooperation) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সভায় তার বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন, বিশেষ করে ফিলিস্তিন সংকট ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ওআইসির দশ বছরের কর্মসূচীতে বাংলাদেশের অবদান এবং ওআইসি কাঠামোর মধ্যে কার্যকর সংস্কার, সম্পদের সমন্বয় বৃদ্ধি ও বাস্তবায়নমুখী সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেন।
এই বার্ষিক সমন্বয় সভা ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা সাধারণ উদ্বেগের বিষয় নিয়ে অবস্থান সমন্বয় করতে পারেন এবং সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে পান।