রাজনীতি

শান্তিগঞ্জের গাজীনগরে ধানের শীষের সমর্থনে প্রচারণা মিছিল

শান্তিগঞ্জের গাজীনগরে ধানের শীষের সমর্থনে প্রচারণা মিছিল

মান্নার মিয়া, শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে সুনামগঞ্জ -৩ আসনের  বিএনপির মনোনীত প্রার্থী কয়সর আহমদের সমর্থনে ধানের শীষ প্রতীকের এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সাবেক পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতা জমিল হকের নেতৃত্বে মিছিলটি পাথারিয়া বাজার থেকে শুরু হয়।পরে এটি গাজীনগর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা ব্রীজে এসে সংক্ষিপ্ত পথসভা ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, মমরুজ আলী, আব্দুল ওয়ারিছ, ছাত্তার মিয়া, আব্দুস ছমির, লুৎফুর রহমান এবং ছাত্রদল নেতা মার্জান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী কয়ছর আহমেদকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।