শফিকুল ইসলাম, শফিক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা অধীনস্থ ধর্মপাশা উপজেলা বিএনপি এর, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী। ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী হাওর বন্ধু, জননেতা কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্টো, উপজেলা কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, বুরহান উদ্দিন নেহাল, যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন, যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকার, ধর্মপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।