শিক্ষা

শ্রীনগরে দোকানির সচেতনতায় ধূমপান থেকে ফিরে এলো চার শিশু

শ্রীনগরে দোকানির সচেতনতায় ধূমপান থেকে ফিরে এলো চার শিশু

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগর  উপজেলার ঢাকা দোহার সড়কে জাহানারাবাদে অবস্থিত
 লিজা স্টোর ।

এ স্টোরে ৯ জানুয়ারি ২০২৬ দুপুর ২ টা ৩০ মিনিটে চার জন শিশু যাদের  ১২-১৩ বছর বয়স। 
প্রায় তিন কিলোমিটার দূর বরিবর খোলা গ্রাম হতে সিগারেট ক্রয় করতে এসে   দোকানের  স্বত্বাধিকারী রতন খানের কাছে  সিগারেট  চায় ।
তিনি  জানতে চান কে তাদেরকে  এ সিগারেট ক্রয় করতে পাঠিয়েছেন ?
তারা জানায়  অভিভাবক তাদের পাঠিয়েছেন 
এতে দোকানির  সন্দেহ হয়  । 
তিনি জানতে চান তিন কিলোমিটার দূরে কেন তোমরা সিগারেট  ক্রয় করতে এসেছ?
এতে তারা নীরব ভূমিকা পালন করে  ।
  এরপর দোকানি  এ প্রতিনিধিকে সংবাদটি  জানিয়ে দোকানে আসতে বলেন ,
এ প্রতিনিধি  পৌঁছার পর তিনি শিশুদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে।
 শিশুরা  জানায় তারা নিজেরাই এ সিগারেট পান করতে এসেছিল।
অভিভাবকদের কাছ থেকে তারা উৎসাহ পেয়েছে। 
কিভাবে জানতে চাইলে তারা জানায়  বয়োজ্যেষ্ঠ অভিভাবকরা চুল্লি হতে   সিগারেট জ্বালিয়ে আনতে বলেন,
সিগারেট জ্বালাতে  গেলে সিগারেট পান করতে হয়  এতে  তাদের অভ্যাস হয়েছে ।
তাই তারা  দূরে নির্জনে অপরিচিত জাগায় গিয়ে সিগারেট কিনে পান করে থাকে ।
আজ ও তারা দল বেঁধে এসেছিল কিন্তু দোকানির কারণে তারা ধরা খেলো ।
ভবিষ্যতে তারা সিগারেট খাবে না বলে দোকানির  কাছে অঙ্গীকার করে । 

 এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,লিজা স্টোরের  স্বত্বাধিকারী রতন খান কখনো ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রয় করেন না বলেএলাকায় তার সুনাম রয়েছে। 
সচেতন মহন মনে করেন,প্রতিটি শিশুদের অভিভাবকদের উচিত তাদের শিশুদের দিয়ে সিগারেট না ক্রয় করা ও ধূমপানে সাহায্য না চাওয়া এবং  শিশুরা কোথায় যায় কি করে? সেদিকে লক্ষ্য রাখা। 
এসব দিকে অভিভাবকরা সচেতন না হলে  তাদের শিশুরা  বিপথগামী হতে পারে।