রাজনীতি

ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে দুমকিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে দুমকিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনের বিএনপি  মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের উদ্যোগে দুমকি উপজেলা যুবদলের সাথে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

‎বুধবার (২৮ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা  বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পটুয়াখালী-১ আসনের যুবদলের নির্বাচনী প্রচারণা টিমের অন্যতম সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী। 

‎উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল কর্তৃক গঠিত নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক অ্যাড. এবিএম মহসিন বিশ্বাস,খন্দকার মোঃ রিয়াজ,অ্যাড.এম এ মজিদ (মানিক),সাইফ খান মিজান প্রমূখ। 

‎এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শামিম হাওলাদার, জাকির আলম মিলন, জসিম উদ্দিন সম্ভু,হাবিবুর রহমান,সাইদুর রহমান খান,মাইনুল হাসান, সহিদুল ইসলাম সহিদ সরদার, ইব্রাহিম খান। 

‎কর্মশালায় বক্তারা বলেন,পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

‎এসময় উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের অসংখ্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।