বিনোদন

অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

আলী আহসান রবি : ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনে অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।
দিনের প্রথম সেশনে প্রামাণ্যচিত্র (Documentary) সম্পাদনা নিয়ে একটি সেশন পরিচালনা করেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশিয়ান চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক আলেকজান্দ্রা মারকোভিচ। এই সেশনে তিনি ডকুমেন্টারি ফিল্মে গল্প বলার ধরন, এডিটিংয়ের rhythm এবং ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, তা নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন।


পরবর্তীতে অনুষ্ঠিত ভিন্ন একটি সেশনে বাংলাদেশের প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী লিটন কর চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের নানা দিক তুলে ধরেন। তিনি সিনেমার সেট নির্মাণ, রঙের ব্যবহার, অবয়ব ও দৃশ্যের নকশা কিভাবে একটি চলচ্চিত্রের ভাব ও আবহ তৈরি করে, তা নিজের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করেন।
মাস্টারক্লাসের শেষ সেশনটি পরিচালনা করেন সুইস চলচ্চিত্র সমালোচক এবং Cine Bulletin-এর সম্পাদক তেরেসা ভীনা। পুরো আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশী চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু।
এদিকে উৎসবের শেষ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা এবং কক্সবাজারে প্রদর্শিত হয় দেশি-বিদেশি নির্বাচিত চলচ্চিত্র। দর্শকরা উপভোগ করেন জাতীয় জাদুঘরের দুটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অ্যালিয়স ফ্রঁসেজ দে ঢাকা, এবং কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্রদর্শিত সিনেমা। উৎসবের প্রতিটি দিন ভ্যানু প্রাঙ্গনের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে নির্মাতা, দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


আগামীকাল, ১৮ জানুয়ারি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী অনুষ্ঠানে বিশেষ সংগীতায়োজনে অংশগ্রহণ করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে এশিয়ান কম্পিটিশন সেকশনের বেস্ট অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম।