১৬ জুলাই রাত ১০টা,দুপুর থেকে শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীদের এবার নিজ নিজ গন্তব্যে ফেরার পালা। সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিপুল নেতাকর্মী উপস্থিত সেসময়।
সবার মধ্যেই ছিল উত্তেজনা রাজু ভাষ্কর্যে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দিয়ে প্র-তিশোধ নেওয়ার ভাবনা। কিন্তু সেই উত্তেজনায় জল ঢালেন আন্দোলনের একজন শীর্ষ সমন্বয়ক।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই সংঘা তমুখী পদক্ষেপ গ্রহণ করা যাবে না। বারবার তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। এ নিয়ে তাঁর সঙ্গে সমন্বয়ক রিফাত রশীদের তর্কও হয়। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, শহীদ মিনারে প্রোগ্রাম শেষ করলে শিক্ষার্থীরা নিরাপদে ফিরে যেতে পারবে না।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়শহীদ মিনারে নয়,মিছিল নিয়ে সবাই জগন্নাথ হল, স্বাধীনতা সংগ্রাম ভাষ্কর্য, ফুলার রোড হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হবে কর্মসূচি।
এরপরই শুরু হয় উত্তাল মিছিল। অংশগ্রহণকারীদের হাতে লাঠি, চোখে প্রতি-শোধের আগুন। কারণ আগের দিন ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়েছেন তাঁদের সহযোদ্ধা এবং নারী সহপাঠী।