রাজনীতি

মধ্যনগরে জনতা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিশাল মিছিল অনুষ্ঠিত

মধ্যনগরে জনতা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিশাল মিছিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, শফিক : ২৭ (জানুয়ারি)  মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জর মধ্যনগর উপজেলা অন্তর্গত চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনতা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামের মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামের অন্যতম নেতা অন্ধ হাফেজ আব্দুল্লাহ আল আমিন এবং সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা আবু তাহের।


আরো ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যনগর উপজেলার  চামরদানী ইউনিয়নের সভাপতি হাফেজ আবু তাহার। বাংলাদেশ জামায়াতে ইসলামের চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থানীয় নেতা কর্মী সহ  চব্বিশের  গণ আন্দোলনে নিহত জলুষা গ্রামের শহীদ আয়াতুল্লাহর পিতা হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম ও জলুষা গ্রামের মুরুব্বি হজ রহমান, মাওলানা মামুন।

 বাংলাদেশ জামায়াতে ইসলামের স্থানীয় অসংখ্য নেতা কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।