সেলিম মাহবুব : ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডোলীভোগ এলাকায় সোমবার সকালে পৌরসভা রোড, শাহজালাল আবাসিক এলাকা, শাহপরান আবাসিক এলাকা, সুজন চৌধুরী রোড, শামছুননাহার সড়কসহ মন্ডোলীভোগের বিভিন্ন বাসা বাড়ি ও দোকান পাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক,
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫ আসন ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষের লিফলেট বিতরণ করছেন ৭নং ওয়ার্ডে ভোট চাইছেন পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা আবুল মিয়া, সায়েক আলম, মেহেদী হাসান সোনা মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল মোমেন মামুনুন, পৌর যুবদল নেতা নোমান ইমদাদ কানন, ইমরান হোসেন মাহি, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাদী আলম,৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আকরাম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা রিপন আহমদ, মোশারফ হোসেন, যুবদল নেতা মকবুল হোসেন, ইউসুফ মিয়াসহ স্হানীয় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ প্রমুখ। নেতৃবৃন্দ ঘরে ঘরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলন ভাইয়ের সালাম পৌঁছে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেওয়ার বার্তা পৌঁছে দেন।