বিনোদন

রহনপুরে “সমাপ্তি” মুভির ট্রেলার রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত

রহনপুরে “সমাপ্তি” মুভির ট্রেলার রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ তুহিন : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে “সমাপ্তি” মুভির ট্রেলার রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুনতাসির নাহিদ পরিচালিত এই রলিউড চলচ্চিত্রটি “কহন” মিডিয়ার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নিয়ে রহনপুরে নির্মিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “কহন” মিডিয়ার ডিরেক্টর, গল্প লেখক ও পরিচালক মুনতাসির নাহিদ, আর উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল উদ্দিন

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ শিহাব রায়হান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

  • গোলাম রসুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

  • কনিকা খান কনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

  • মোঃ রফিক মীর, কণ্ঠশিল্পী

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্যবস্থাপক ও অভিনেতা মোঃ তুষার রাজ এবং কো-ডিরেক্টর ও অভিনেতা আলফায়াত কাজল। এছাড়া উপস্থিত ছিলেন মুভির অন্যান্য অভিনেতা ও ক্রু, যেমন মোঃ নাহিদ আক্তার, শফিকুল ইসলাম, চয়ন ইসলাম, সেলিম ইসলাম, এবং কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ও সাংবাদিক বৃন্দ।

মুভিটি ১৭ অক্টোবর, শুক্রবার থেকে উৎসব কমিউনিটি সেন্টার মুক্তাসা সিনেমা হল, রহনপুরে প্রদর্শিত হবে। প্রতিদিন তিনটি শো চলবে — বিকেল ৩:০০টা, সন্ধ্যা ৬:০০টা এবং রাত ৯:০০টা। কহন মিডিয়ার পক্ষ থেকে সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

রলিউডের প্রথম চাঁপাইনবাবগঞ্জ ভিত্তিক চলচ্চিত্র “সমাপ্তি” উন্মোচন; ১৭ অক্টোবর মুক্তি পাবে