আইন ও বিচার

তারাগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য।

তারাগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য।

জুয়েল আহমেদ, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মুচিপাড়া গ্রামে ছবিতা রানী (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ছবিতা রানী ওই গ্রামের গোপাল চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গোপাল চন্দ্র কাজ শেষে বাড়ি ফেরেন। ঘরে ঢুকে তিনি তার স্ত্রীকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে।

তারাগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।