মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ভোরে জেলার বিভিন্ন স্থানে দূল্নীতিবিরোধী ব্যানার প্রদর্শন করার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পাতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এই দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন-দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খুলনা-বাগেরহাট মহাসড়কে শেষ হয়।পরে পরে সেখানে দূর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মমিনুর রজমান, দুদকের উপ-পরিচালক মোশাররফ হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সভাপতি অধ্যাপক মোস্তাহিদুল আলম রবি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
র্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।