শিক্ষা

শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রেসক্লাব এলাকা ছাড়বেনা

শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রেসক্লাব এলাকা ছাড়বেনা

 

 


দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। হাইকোর্ট মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত এই সমাবেশ বিস্তৃত হওয়ায় রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী জনসাধারণ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের মহাসমাবেশের মূল মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলেও এটির বিস্তৃতি হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়েছে।