রাজনীতি

মধ্যনগরে জুলাই আগষ্ঠে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি ও বিএনপি'র গণমিছিল

মধ্যনগরে জুলাই আগষ্ঠে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি ও বিএনপি'র গণমিছিল

শফিকুল ইসলাম শফিক,

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে ২৪'র জুলাই আগষ্ঠে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার বিকালে বিজয় র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।এসময় অংশনেন মধ্যনগর উপজেলা ও চারটি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ।

বর্ষপূর্তির র‍্যালী ও গণমিছিলটি মধ্যনগর উপজেলা সদর হয়ে সারা বাজার প্রদক্ষীন করে শহীদ মিনারে একমিনিট নিরবতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত।সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু'র সঞ্চালনায় বক্তব্যে অংশনেন যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার,আবুল বাসার,ইউনিয়ন বিএনপির নেতা মোঃসুজন মিয়া,মোঃকামাল হোসেন,মুক্তার হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল,ছাত্রদল আহ্বায়ক মোছাব্বির হোসেন সাগর প্রমুখ।

এছাড়াও ৩৬জুলাই উপলক্ষে দিবসের শুরুথেকে দুপুর পর্যন্ত ২৪'র গণঅভ্যুত্থানে নিহত মধ্যনগরের কৃতিসন্তান শহীদ আয়াতুল্লাহ'র সমাধিতে পুষ্পঅর্পন ও মধ্যনগর উপজেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।