মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর : বিরল উপজেলার ৮নং ধর্ম পুর উনিয়নে কালিয়াগঞ্জ বাজারে,মার্কেটে আগুন লেগে প্রায় ১২ থেকে ১৫ টি দোকান ঘর আগুনে পুড়ে যায়।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীগণ। প্রায় ২:৩০মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস এর কর্মীগণ।
আগুনের সূত্রপাত এখন জানা যায়নী,তবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে স্থানীয়রা ধারণা করলেও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় , ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।