সারাদেশ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড।

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড।

জুয়েল আহমেদ, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনবিশৃঙ্খলা সৃষ্টির দায়ে লিয়ন (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 তারাগঞ্জ বাজার এলাকায় মাদক সেবন করে জননিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
দণ্ডপ্রাপ্তের পরিচয়:
সাজা প্রাপ্ত লিয়ন (৩২) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মৃত আব্দুল কাফির পুত্র।

অভিযান চলাকালীন মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে লিয়নকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না।
 আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি), তারাগঞ্জ।

সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।