শেরপুর প্রতিনিধি : শেরপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী পরীক্ষা দুটি ধাপে পরিচালিত হয়—সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষার সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার।
এ বৃত্তি পরীক্ষায় শেরপুর সদর উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ও শিক্ষাগত উৎকর্ষতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।