শেখ সাইফুল ইসলাম।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ২৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বা উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আকছেদুর রহমান, নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মুহিত, সহকারী শিক্ষক মাওঃ মোঃ আনারুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মাহাবুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রজব আলীসহ ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
তারালী ইউনিয়ন কেন্দ্রীয় আলিম মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার হলরুমে ২৯ মে বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ আবু দাউদ আনসারীর সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি প্রভাষক আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি ও অত্র মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কালিগঞ্জ উপজেলা সাবেক আমির মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক মাওলানা মোঃ লিয়াকত, জিএম আব্দুল ওয়াজেদ প্রমূখ। অনুষ্ঠানে মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া ও শ্রমিকদের নিয়ে সামষ্টিক ভোজ অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় ২৮ মে বুধাবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার আয়োজনে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের নিয়ে দোয়ার অনুষ্ঠান ও শ্রমিকদের সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফফার। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম ঢালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা ইউনিট সদস্য ও সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আজিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য ৬ নম্বর ওয়ার্ড সভাপতি প্রভাষক মামুন বিল্লাহ, ওমর ফারুক সহ ওয়ার্ড ও ইউনিয়নের কর্মী, দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।