সারাদেশ

শান্তিগঞ্জে পিআইসি গঠনের লক্ষে গণশুনানি সম্পন্ন

শান্তিগঞ্জে পিআইসি গঠনের লক্ষে গণশুনানি সম্পন্ন

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ মেরামত, সংস্কার ও নতুন স্কিম প্রণয়নের লক্ষ্যে পশ্চিম বীরগাঁও ও পাথারিয়া ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

উপ-সহকারী প্রকৌশলী (এসও) মনিরুজ্জামান মোহন পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, হাওর ও নদী রক্ষা কমিটি শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ উসমান, ইউপি সদস্য মুজাহিদ খান, রুশন আলী, সাইদুল ইসলাম, মতিন মিয়া, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত গণশুনানির মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলার পিআইসি গঠনের কাজ সমাপ্ত হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে পিআইসি চূড়ান্ত করা হবে এবং প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপজেলা পানি উন্নয়ন বোর্ড।