আইন ও বিচার

হবিগঞ্জে ডিবির অভিযানে ২৬৪০ কেজি ভারতীয় জিরাসহ একজন গ্রেফতার

হবিগঞ্জে ডিবির অভিযানে ২৬৪০ কেজি ভারতীয় জিরাসহ একজন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নসরতপুর রেল ক্রসিং সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যান তল্লাশি করে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ হাজার ৬৪০ কেজি।

অভিযানকালে অবৈধভাবে আমদানিকৃত এসব জিরা পরিবহনের দায়ে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত জিরা ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।