এম.ই.আই রাজ : গোদাগাড়ী উপজেলার মাসাউল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হার্ট অ্যাটাকজনিত সমস্যায় শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন।
পরবর্তীতে ১৪ জানুয়ারি সকাল ১০:০০ ঘটিকায় তিনি মারা যান।
" ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন "
দুপুর ২:৩০ মিনিটে মরদেহ এম্বুলেন্সে করে হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার নিজ বাড়ি, গোদাগাড়ী উপজেলায় দাফনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবার ও পরিচিতজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তার পরিবারে সকল সদস্য কে শোক সইবার শক্তি দিন এবং আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন আমিন।