সারাদেশ

সড়কে দূর্ঘটনায় ০৫ জন আহত || অবস্থা আশঙ্কাজনক মো আহসানুজ্জামান দিনাজপুর

সড়কে দূর্ঘটনায় ০৫ জন আহত || অবস্থা আশঙ্কাজনক মো আহসানুজ্জামান দিনাজপুর

মনিরুজ্জামান : দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও ভ্যান এর ত্রিমুখী সংঘর্ষে ০৫ জন আহত হয়েছে। তবে তাদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) অল্পকিছুক্ষণ আগে বিরল হতে দিনাজপুরে যাওয়ার পথে প্রাইভেটকারটি প্রথমে যুগীহারী নামক স্থানে একটি মোটরসাইকেল আরেহীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও এক মোটরসাইকেল আরোহী'সহ দুইজন গুরুতর আহত হোন। এরপর আবারো একটু সামনে ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে চালক'সহ অপর দুই আরোহী আহত হয়। মুমুর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক রেখেছে।