লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ খ্রি. এর দ্বিতীয় দিন Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পুরুষ এবং নারী প্রার্থী অংশগ্রহণ করে। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, এআইজি (আর্মস এন্ড অ্যামুনিশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (পলওয়েল),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। রংপুর রেঞ্জ কর্তৃক মনোনিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর রেঞ্জ, রংপুর, জনাব মোঃ ইলিয়াছ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর রেঞ্জ, রংপুর। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লালমনিরহাট এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট ছিলেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। লালমনিরহাট মহোদয়। প্রার্থীদের Physical Endurance Test (PET) এর পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্ত করেন।
জাতীয়
সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে লালমনিরহাট জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), জুন ২০২৫ খ্রি. পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন।