সাহিত্য ও সংস্কৃতি

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

সেলিম মাহবুব : জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটির প্রথম অধিবেশন সংগঠনের সভাপতি সালেহ আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

শুরুতে সভাপতি সালেহ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। পরে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল বাৎসরিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ সিপার রেজা আর্থিক প্রতিবেদন পেশ করেন।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক এম এ সবুর, সহসভাপতি আবদুস সামাদ রাজু, জিল্লুর রহমান কয়েছ, জি এম চৌধুরী রনি, সাবেক সভাপতি ফারুক আহমেদ, রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সাদিকুর রহমান, সাইফুজ্জামান দীপলু, সাইদুল ইসলাম, তারেক রহমান, আবদুল মতিন মুন্না, মারুফ আহমেদ পাপ্পু, সাকের আহমেদ, রায়হান আহমেদ, রেজাউল ইসলাম রুবেল, কামরুল হুদা, নজরুল ইসলাম জুয়েল, মাহফুজ আহমেদ মুবিন, আব্দুর রহিম মামুন, ফায়জুল ইসলাম সাফিন, হাবিবুর রহমানসহ আরও অনেকে। সভা শেষে বিদাায়ী সভাপতি সমাপনী বক্তব্য রাখেন এবং বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর ছহুল আহমেদ মকু-এর নেতৃত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার ইউনুছ মিয়া ও ফারুক আহমেদ-এর সহযোগিতায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে জিল্লুর রহমান কয়েছকে সভাপতি,
এম এ সবুর সাধারণ সম্পাদক এবং
সিপার রেজা কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।