নীলফামারী জেলা প্রতিনিধি : ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৭টার দিকে নীলফামারীর হাজিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের বাড়ি চওড়া বরগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছত্রসাল এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের সময় অতিরিক্ত গতিসহ সড়ক নিয়ন্ত্রণে অসাবধানতা উল্লেখ করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিচয় ও ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।