আলী আহসান রবি : অদ্য ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে বিজিবি’র উদ্যোগে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা, ফোর্স সাপোর্ট উইং, ঢাকা, ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এবং আইসিটি ব্যাটালিয়ন এর পক্ষ হতে রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশেপাশের এলাকায় বসবাসরত ৮০০ জন শীতার্ত ও অসহায় সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কর্নেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিবিজিএমএস, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, পিবিজিএম, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, পিবিজিএম এবং শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা এর উপ-অধিনায়ক মেজর মোঃ কামরুল হাসান, এফসিপিএস ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ এবং ফোর্স সাপোর্ট উইং, ঢাকা এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন এবং অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার শীতবস্ত্র বিতরণকালে সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা ও আর্তমানবতার সেবায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি’র পক্ষ থেকে ৮০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।