রাজনীতি

নির্বাচন কমিশনের উদ্যোগে Smart Election Management BD অ্যাপ চালু

নির্বাচন কমিশনের উদ্যোগে Smart Election Management BD অ্যাপ চালু

আলী আহসান রবি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন Smart Election Management BD অ্যাপ চালু করেছে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটারগণ তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোটকেন্দ্র অনুসন্ধান করতে পারবেন। অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব, ম্যাপ প্রভৃতি তথ্য দেখা যাবে। এছাড়া, এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ যাবতীয় তথ্য, নির্বাচনি ফলাফল এবং নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।