রাজনীতি

সুনামগঞ্জে এনসিপি নাগরিক পার্টির পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জে এনসিপি নাগরিক পার্টির পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে

 

 

শফিকুল ইসলাম শফিক।।

আমরা ৫ই আগস্ট গণভবনে গিয়েছিলাম, যে লক্ষে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহব্বায়ক নাহিদ ইসলাম।

তিনি আরো বলেন, আমরা বিপ্লব ও গণঅভ্যূথানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম, আমরা এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, “সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।”
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহব্বায়ক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঠোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপি’র জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী প্রমুখ। 
সট. নাহিদ ইসলাম, আহব্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, কেন্দ্রীয় কমিটি।