নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি ও ঘটনার মূল হোতা মোঃ মেহেদী হাসানকে (৩০) ঢাকার শাহবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২৫ জানুয়ারি) ভোরে র্যাব-১৩ ও র্যাব-১০-এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তদন্ত সূত্র জানায়, গ্রেফতারকৃত মেহেদী হাসান তারাগঞ্জ থানার ফরিদাবাদ গ্রামের ইসাহাক আলীর ছেলে। গত বছরের ৯ আগস্ট রাতে তারাগঞ্জের বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও তার ভাতিজি জামাই প্রদীপ লাল (৪৫)-কে ব্যাটারিচালিত ভ্যানসহ আটক করে একদল উচ্ছৃঙ্খল জনতা। মেহেদী হাসানের নেতৃত্বে একটি 'মব' তৈরি করে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।
পুলিশের তদন্তে উঠে এসেছে যে মেহেদী হাসানই এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও উস্কানিদাতা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
২৫ জানুয়ারি ২০২৬, ভোর।
র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১০ (ঢাকা) আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে তাকে তারাগঞ্জ থানায় আনা হয়েছে।
গত ৯ ও ১০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দুই ভিকটিমের মৃত্যু হয়। এই ঘটনায় এ নিয়ে মোট ১২ জন আসামিকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।