সারাদেশ

বাজিতপুর সার্কেল অফিস ও সদর থানা পরিদর্শনে কিশোরগঞ্জের পুলিশ সুপার

বাজিতপুর সার্কেল অফিস ও সদর থানা পরিদর্শনে কিশোরগঞ্জের পুলিশ সুপার

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সার্কেল অফিস, বাজিতপুর থানা ও কিশোরগঞ্জ সদর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে তিনি এসব থানা ও সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা এবং থানার সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তা ও ফোর্সদের নির্দেশ দেন।

পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”