খেলাধুলা

ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : জমজমাট লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর গ্র্যান্ড ফাইনাল। হেলিপ্যাড ক্লাবের সার্বিক সহযোগিতায় এবং ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদীর স্মরণে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় যুব সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদককে ‘না’ বলতে হবে এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বড়দের প্রতি শ্রদ্ধা ও সঠিক নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে যুব সমাজ আগামী দিনের দেশ গঠনে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। জেলা পুলিশ ভোলা সবসময়ই তরুণদের সুস্থ ও সৃজনশীল বিকাশে পাশে থাকবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হেলিপ্যাড ক্লাবের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।