আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন বিএনপিও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ৮ জানুয়ারি ২০২৬ বাদ যোহর ছত্রভোগ ইটভাটা সংলগ্ন মাঠে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,বাঘড়া ইউনিয়ন বিএনপি ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবেদ আলী।
সঞ্চালনায় বাঘড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি শ্রীনগর উপজেলা সভাপতি শহিদুল ইসলাম। সাধা রণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান। মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুল বাতেন খান শামীম।
আরো উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মনির বেপারী,জাসাস সভাপতি শরিফুল ইসলাম আজম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর। ভাগ্যকুল বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী রানা ।
বাঘড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মানিক , সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ,সহ সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রতন ,বাঘড়া ৪ নংওয়ার্ড বিএনপির সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জয়নাল শিকদার সহ বিএনপি, ছাত্রদল, যুবদল মহিলা দল,জাসাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।