জাতীয়

বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হ্লাছোহ্রী মারমা,  রোয়াংছড়ি (বান্দরবান প্রতিনিধি :  বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস প্রাঙ্গণ থেকে শুরু করে  মূল বাজার ও প্রাশাসনের মূল রাস্তা দিয়ে আনন্দ মিছিল টি শেষ করেন।
এসময়ে এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় বান্দরবান জেলা আহবায়ক কমিটির সদস্য শৈসাঅং মারমা হেডম্যান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাবু মংহাই নু মারমা, সাবেক বাবু চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মংকোয়াইচিং মারমা ও বাবু ক্যসাইনু মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাবু অংশৈচিং মারমা এবং বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাবু হাইনুমং মারমা।
​ এছাড়া উপস্থিত ছিলেন  অন্যান্য নেতৃবৃন্দ
 রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক  লুপ্র মং মারমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উত্তম তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিংনুমং মারমা এবং মহিলা দলের সাবেক সভানেত্রী মিসেস চিং ম্রা উ মারমা,  ক্য থুই মারমা আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল রোয়াংছড়ি উপজেলা। 
৪৭ তম প্রতিষ্ঠা ঘিরে রোয়াংছড়ি উপজেলায় অঙ্গ সংগঠনে ২ হাজারও বেশি নেতা কর্মীরাসহ প্রমুখ।