জাতীয়

সুনামগঞ্জে মাওলানা মুশতাক গাজীনগরীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জে মাওলানা মুশতাক গাজীনগরীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ইমাম-উলামা পরিষদের উদ্যোগে শহীদ মাওলানা মোশতাক আহমদ গাজী নগরী রহ. এর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৭ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে মহিষখলা মারকাজ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহিষখলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভা পরিচালনা করেন ইমাম-উলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ গোলকপুরী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি হাফিজ মান্নান সাহেব, হাফিজ তাজুল ইসলাম, মুফতি রাকিবুল ইসলাম, হাফিজ মাওলানা নুরুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ মাওলানা মোশতাক আহমদ গাজী নগরীর খুনিদের অতিদ্রুত চিহ্নিত করতে হবে, দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।

প্রতিবাদ সভা শেষে তিন দফা দাবি  সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে বক্তব্যের মাধ্যমে  পেশ করা হয়।