জাতীয়

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কবির নেওয়াজ রাজ।

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কবির নেওয়াজ রাজ।

মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কবির নেওয়াজ রাজ  গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


বিবৃতিতে তিনি বলেন, “৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

তিনি আরও বলেন, আসাদুজ্জামান তুহিন ৭ আগস্ট বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ঐদিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকা- জাতির জন্য একটি অশনি সংকেত। 

 


তিনি বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক  আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

 

দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি বাংলাদেশ সরকারের  প্রতি জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের সকল সাংবাদিক ভাই বোনদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর আহবান জানাচ্ছি।