নারী ও শিশু

সিলেট ২ আসনের প্রথম নারী সংসদ সদস্য হলেন তাহসিনা রুশদীর

সিলেট ২ আসনের প্রথম নারী সংসদ সদস্য হলেন তাহসিনা রুশদীর

মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ (সিলেট) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের একমাত্র নারী এমপি হিসেবে ইতিহাস গড়ে ভূমিধ্বস বিজয় পেয়েছেন, সিলেট ২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মিনী মোছা. তাহসিনা রুশদীর লুনা। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২ শত ৫১ ভোটের ব্যবধানে হারিয়ে সিলেট ২ আসনে বিজয়ী হয়েছেন।

সিলেট ২ আসনে এবার ভোটার ছিলেন, ৩ লাখ ৬৪ হাজার ৮৩ ভোট। তার মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন, ১লাখ ৯২ হাজার ৭শত ৭৫ ভোট। এর মধ্যে কাস্টিং হয়েছে মোট ৮৯ হাজার ৩শত ৪১টি। বৈধ ভোট ছিল ৮৭ হাজার ১শত ৭১টি, বাতিল হয়েছে ২ হাজার ১শত ৭০ ভোট।বিশ্বনাথে ভোটের শতকরা ভোটের হার ছিল ৪৭.১৬%। তার মধ্যে ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনীত মোছা: তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯শত ৭৭টি, দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ১১ দলীয় জোটের মনোনীত মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৭ হাজার ৯শত ৫৪টি,লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৫শত ৪২টি, ইসলামী আন্দোলনের মনোনীত মাওলানা আমির উদ্দিন ৫শত ৭২টি এবং উদিয়মান সূর্য প্রতিক নিয়ে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১শত ২৬টি ভোট।


অন্যদিকে ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন, ১লাখ ৭১ হাজার ৩শত ৮ ভোট। এর মধ্যে কাস্টিং হয়েছে মোট ৭২ হাজার ৪শত ৯৬টি। বৈধ্য ভোট ছিল ৭০ হাজার ৩শত ৯৭টি, বাতিল হয়েছে ২ হাজার ৯৯ ভোট। ওসমানীনগরে ভোটের শতকরা ভোটের হার ছিল ৪২.৪৬%।

তার মধ্যে ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনীত মোছা: তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭শত ২০টি, দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ১১ দলীয় জোটের মনোনীত মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪শত ৯২টি,লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৮শত ৬২টি, ইসলামী আন্দোলনের মনোনীত মাওলানা আমির উদ্দিন ৮শত ১৭টি এবং উদিয়মান সূর্য প্রতিক নিয়ে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫ শত ৬টি ভোট। 


এই আসনে দুই উপজেলা মিলিয়ে ধানের শীষ প্রতীকে মোছাঃ তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন সর্বমোট ১লাখ ১৬হাজার ৬শত ৯৭টি ভোট , দেয়ালঘড়ি প্রতিক নিয়ে খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৭হাজার ৪শত ৪৬টি ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ১হাজার ৪শত ৪টি ভোট, হাতপাখা প্রতিক নিয়ে ইসলামী আন্দোলনে মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ১হাজার ৩শত ৮৯টি ভোট এবং উদীয়মান সূর্য প্রতিক নিয়ে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৬শত ৩২টি ভোট।


বিশ্বনাথে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেকটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ও অনেকটা বেড়ে যায়। এবারের নির্বাচনে ভোট দিতে প্রবাস থেকে এসেছেন হাজার হাজার ভোটার।

বাংলাদেশ জাতীয়় রাজনীতিতে সিলেট-২ আসনটি একটি আলোচিত নির্বাচনী আসন। বিগত সময়ে় এই আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলী এই অঞ্চলে উন্নয়নের মাইলফলক স্থাপন করেন। কিন্তু বিগত সরকারের সময় সিলেটের এই আলোচিত রাজনীতিবীদ গুম হন। যার গুমের রহস্য এখনও জানানেই কারো। সেই গুমের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট ২ আসনে রাজনীতিতে পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ঠার তাহসিনা রুশদীর লুনা।

গত ১৩ বছর তিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সর্বদা পাশে ছিলেন। এবারের নির্বাচনে দলীয় নেতাকর্মীরা সেই প্রতিদান তাকে দেয়। জান বাজি রেখে তারা ভোটের মাঠে কাজ করেন। ছিনিয়ে আনেন এক বিশাল বিজয়। অন্যদিকে এম. ইলিয়াস আলী এমপি থাকাকালিন সময়ে দীর্ঘ দিনের বঞ্চিত এই অঞ্চলে উন্নয়নের নতুন এক দৃষ্ঠান্ত স্থাপন করেন। সে কারণে এই আসনের সাধারণ জনগণও তারা তাদের পুত্রবধুকে খালি হাতে ফিরিয়ে দেননি। নিকটতম প্রতিদ্ভন্ধির চেয়ে তিনগুণ বেশী ভোট দিয়ে তাকে বিজয়ী করেছেন। ফলে এবারের নির্বাচনে বিজয়ী হয়ে তিনটি নতুন ইতিহাস গড়লেন তাহসিনা রুশদীর লুনা। এর পাশাপাশি স্বামীর হারানো আসনটি তিনি দীর্ঘ ১৮ বছর পর পুণরুদ্ধার করলেন। 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের একমাত্র নারী এমপি হিসেবে তিনি ১ম রেকর্ড গড়েন। এরপর সিলেট ২ আসনে ১ম নারী এমপি হিসেবে তিনি ২য় রেকর্ড গড়েন। সর্বশেষ সিলেট ২ আসনে স্বামীর পর স্ত্রী হিসেবে ১ম এমপি হওয়ার ৩য় রেকর্ড গড়লেন।