আব্দুল মন্নান সিদ্দিকী : পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরধী পাড়া দিঘীর পূর্ব ও পশ্চিম পার,মোল্লা বাড়ি, দয়হাটা টেক্কামার্কেট,নাপিত বাড়ি, কানাই নগর, দেউলভোগ সর্বস্তরের মুসলিম জনতা
শুক্রবার ১০ অক্টোবর সকাল ৮টায় টেক্কামার্কেটে এই প্রতিবাদ সমাবেশ করেন । এ প্রতিবাদ সমাবেশ শেষে ,
একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শ্রীনগর প্রেস ক্লাবে সবাই জড়োহন ।
কয়েকদিন আগে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র আলকোরআন অবমাননার ভিডিও চিত্র নিজের ফেসবুক প্রোফাইলে প্রচার করলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।
এই প্রতিবাদ সমাবেশ তারই অংশ বলে জানিয়েছে আয়োজকরা।
প্রতিবাদ সমাবেশে আলকোরআন অবমাননার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন,আরধী পাড়া দিঘীর পার জামে মসজিদ খতীব,মাওঃ মোঃ শহিদুজ্জামান সালেহী,দয়হাটা গাওসুল আযম শাহী জামে মসজিদ খতীব,মাওঃ মোঃ শরিফুল ইসলাম তানভীর,জান্নাতুল বাকী কবরস্থান জামে মসজিদ খতীব,হাফেজ মাওঃ মাহদী হাসান,মোল্লাবাড়ি জামে মসজিদ ইমাম,মাওলানা আক্তারসহ অন্যান্য মসজিদের ইমামগণ।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সর্বস্তরের শতাধিক ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়