এম ইয়াকুব হাসান অন্তর : লাখাইয়ে সরকারি সার পাচারের ঘটনায় লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'আলোচিত' উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপকে 'পদাবনতি' দিয়ে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামানকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি জ্যোতি লাল গোপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পত্র পাঠায়।
পরে গত ২৫ আগস্ট এক মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা প্রজ্ঞাপনের হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মধ্যে কৃষি প্রদর্শনীর জন্য ১৩ আগস্ট বিপুল পরিমাণ ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) আনা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে বিতরণও একদিনের মধ্যেই শেষ হয়ে যায়।
পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা স্থানীয় বুল্লা বাজারে অভিযান চালান। এসময় বিএডিসির ডিলার ও সার, বীজ, কীটনাশক ব্যবসায়ী আব্দুর রহমানের দোকান থেকে ৪০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার স্থানীয় দুই ব্যবসায়ীর উপস্থিতিতে দোকানে সিলগালা করে রাখা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, "সরকারি সার পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপকে পদাবনতি দিয়ে মৌলভীবাজারে বদলি করা হয়েছে