জাতীয়

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহিষখলা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক সভা।

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহিষখলা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক সভা।

 

শফিকুল ইসলাম শফিক।।

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭বি জেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয় পরিবার।

আজ স্কুল প্রাঙ্গণে এক দোয়া ও শোক সভার আয়োজন করা হয়। বিমান দুর্ঘটনায় নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষখলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোহেল রানা, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী।

সভায় বক্তারা দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা একমিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, দেশসেবায় নিয়োজিত এই বীর বিমান সেনাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।